ভূমধ্যসাগরে প্লেন বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার সৈন্যদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

শুক্রবার (১০ নভেম্বর) প্রশিক্ষণ চলাকালে ‘দুর্ঘটনার শিকার’ হয়ে প্লেনটি বিধ্বস্ত হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড (ইউকম)।

মার্কিন সেনাবাহিনীর তরফেও বলা হচ্ছে, এটি নিয়মিত প্রশিক্ষণ ছিল। সে সময় ‘দুর্ঘটনাবশত’ প্লেনটি বিধ্বস্ত হয়। তবে সেটি কী ধরনের প্লেন ছিল বা কোথা থেকে উড্ডয়ন করেছিল, তা জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

ইসরাইল-হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলিদের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে সামরিক শক্তি বাড়িয়েছে দেশটি। সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া আটকানোর কথা বলে ওই অঞ্চলে দুটি রণতরী, একাধিক যুদ্ধজাহাজ সহ বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করেছে পেন্টাগন।

বিমান বিধ্বস্ত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *