আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে বর্তমানে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গাইডেড মিসাইলসংবলিত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
দেশটির নৌবাহিনী শনিবার এ ঘোষণা দিয়েছে। বাহরাইনে অবস্থিত পঞ্চম মার্কিন নৌবহরকে সহযোগিতা করতে এ সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর: আরব নিউজ।
এরই মধ্যে গত বৃহস্পতিবার মধ্যপ্রচ্যে পৌঁছেছে ইউএসএস ফ্লোরিডা নামে এ মার্কিন ডুবুজাহাজ। শুক্রবার এটি সুয়েজখাল পার হয়।
এটি ১৫৪টি টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। পঞ্চম মার্কিন নৌবহরকে শক্তিশালী করতে এ ডুবজাহাজ পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply