মাঝ নদীতে দুই নৌকার সংঘর্ষ

৩০ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে মাঝ নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ১১ জন নিহত এবং ছয় জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

রোববার দেশটির উত্তরপূর্বাঞ্চলের ইউরিমাগুয়াস প্রদেশের হুয়াল্লাগা নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর: আনাদোলু।

 

এদিন ভোরে নদীতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী নৌকা ও পণ্যবাহী নৌকার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর যাত্রীবোঝাই কাঠের নৌকাটি নদীতে ডুবে যায়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্সের বিবৃতির বরাতে স্থানীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। অপর দিকে এই নৌকাডুবির ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, দেশটির নৌবাহিনী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়র সমন্বয়ে গঠিত উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছেছে।

নৌকাডুবি/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *