২৪ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): নিউইয়র্কের প্রথম ও একমাত্র কৃষ্ণাঙ্গ মেয়র ডেভিড ডিনকিন্স মারা গেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর।
বার্ধক্যজনিত করণে ডিনকিন্সের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ। খবর: এনবিসি নিউজ
১৯২৭ সালে নিউ জার্সিতে জন্মগ্রহন করেন ডেভিড ডিনকিন্স। পরে হাওয়ার্ড ইউনিভার্সিটি ও ব্রুকলিন ল স্কুল থেকে পড়াশোনা শেষ করেন তিনি।
১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নিউইয়র্ক সিটিতে মেয়রের দায়িত্ব পালন করেন ডিনকিন্স।
সোমবার রাতে টুইটারে তার উত্তরসূরি রুডি জিউলিয়ানি ডিনকিন্সকে শ্রদ্ধা জানিয়েছেন। সেই সাথে নগরের সেবায় ডিনকিন্স যে অসামন্য অবদান রেখেছিলেন সে কথাও উল্লেখ করেছেন।
নিউইয়র্ক/এসকেএম
















Leave a Reply