মার্কিনী স্থাপনায় রকেট হামলা

২৩ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরাক): ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন সৈন্যদের একটি ঘাঁটিতে শুক্রবার তিনটি রকেট হামলা হয়েছে। এতে এক ইরাকি সৈন্য আহত হয়েছে।

রকেটগুলো ইরাকি সৈন্যের নিয়ন্ত্রণে থাকা বিমানঘাঁটি অংশে আঘাত হানে বলে ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরাকে মার্কিন স্বার্থে এটি হচ্ছে দ্বিতীয় হামলার ঘটনা।

রোববার রাজধানীর উত্তরে আরেকটি বিমানঘাঁটি লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়। এতে ইরাকের তিন সৈন্য এবং বিদেশি দুই ঠিকাদার আহত হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর থেকে সৈন্য, বাগদাদ দূতাবাসহ শুক্রবারের হামলা ছিল ২৩ তম।

এসব হামলায় দুই আমেরিকান ও এক ইরাকি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

রকেট হামলা/এসকেএম