০২ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় দেশটির ওপর নিষেধাজ্ঞা জারির হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এক বিবৃতিতে দেশটির বাইডেন বলছেন, একটি গণতান্ত্রিক সরকারকে জোর করে উৎখাত করে ক্ষমতা দখল কখনই জনগণ মেনে নেবে না। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। খবর: বিবিসি।
সতর্ক করে যুক্তরাষ্ট্র জানায়, সু চিসহ অন্যদের ছেড়ে না দিলে মিয়ানমারের দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।
গণতন্ত্রের পথে হাঁটা শুরু করার পর এক দশক আগে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের সেনাবাহিনীর এই পদক্ষেপকে দেশটির গণতান্ত্রিক উত্তরণকে নষ্ট করার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।
সোমবার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ সব নেতাকে আটক করে দেশটির সেনাবাহিনী।
জো বাইডেন/এসকেএম
















Leave a Reply