আন্তর্জাতিক ডেস্ক: কানাডার শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন বেঁচে রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার দেশটির উত্তরে একটি খনিতে যাওয়ার পথে শ্রমিকদের বহনকারী ছোট যাত্রীবাহী বিমানটি মাঝ আকাশ বিধ্বস্ত হয়। খবর: এএফপি।
খবরে বলা হয়, খনিতে নেয়ার জন্য শ্রমিকদের বহনকারী ছোট বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এতে ছয়জন নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিটিনে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পর পরই বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোর্ট স্মিথ অঞ্চলটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত।
জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি একটি চার্টার্ড ফ্লাইট ছিল যেটাতে করে শ্রমিকদের খনিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এটি উড্ডয়নের পর রানওয়ে থেকে ১ দশমিক ১ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।
এ পরিস্থিতিতে ফোর্ট স্মিথ থেকে সব ফ্লাইট বুধবার পর্যন্ত গ্রাউন্ডেড করা হয়েছে। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করার জন্য একটি দলকে দায়িত্ব দিয়েছে।
বিমান বিধ্বস্ত/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply