আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়িচাপায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রোববার অঙ্গরাজ্যটির মেক্সিকো সীমান্তবর্তী শহর ব্রাউনসভিলের একটি বাস স্টপেজে গাড়িচাপায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর: আলজাজিরা।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অভিযুক্ত চালককে আটক করে মামলা করা হয়েছে। ব্রাউনসভিল পুলিশ বলছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কিনা তা স্পষ্ট নয়।
নিহতদের বেশিরভাগই ভেনিজুয়েলার পুরুষ। অভিযুক্ত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মাদক ও অ্যালকোহল পরীক্ষা করানো হয়েছে। তবে অভিযুক্ত ওই ব্যক্তি কর্তৃপক্ষকে অসহযোগিতা করছেন বলে জানা গেছে।
স্বর্ণখনি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply