১৬ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের অজ্ঞাত বন্দুকধারীর সাথে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের পশ্চিমে অবস্থিত লেভেল্যান্ড শহরে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর: সিএনএন।
খবরে জানা যায়, লেভেল্যান্ড শহরে অজ্ঞাত এক ব্যক্তি একটি বাড়ির সামনে ব্যারিকেড দেয়। পরে স্থানীয় পুলিশ গেলে অতর্কিত গুলি ছুড়ে ওই ব্যক্তি। দুইপক্ষের গোলাগুলিতে ওই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন।
আহত চার পুলিশ কর্মকর্তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
টেক্সাসের স্থানীয় পত্রিকা লুবক অ্যাভালানচি-জার্নাল জানিয়েছে, অজ্ঞাত ওই বন্দুকধারীর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এবং পুলিশের সাথে গোলাগুলির কারণ বা অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির সামনে কেন ব্যারিকেড দিয়েছিল তাও জানা যায়নি। তবে টেক্সাস পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র/এসকেএম














