যুক্তরাষ্ট্রে চায়না টেলিকমের লাইসেন্স বাতিল

২৭ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানি চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ‘জাতীয় নিরাপত্তা’ নিয়ে উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে।

এর ফলে চায়না টেলিকমকে আগামী ৬০ দিনের ভেতরেই যুক্তরাষ্ট্র থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। খবার: বিবিসি।

যুক্তরাষ্ট্রে প্রায় ২০ বছর ধরে টেলিকম সেবা দিয়ে আসা চায়না টেলিকম ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ বলে অ্যাখ্যা দিয়েছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, গ্রাহকদের সেবা অব্যাহত রাখার জন্য সম্ভাব্য সব বিকল্প উপায় অনুসরণের পরিকল্পনা করছি আমরা।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, কোম্পানিটির ওপর চীন সরকারের নিয়ন্ত্রণ থাকায় তা বেইজিংকে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় প্রবেশ, তথ্য সংরক্ষণ, যোগাযোগ বিঘ্নিত ও তা ভুল পথে পরিচালিত করার সুযোগ দিচ্ছিল।এই সুযোগকে তারা ‘গোয়েন্দাগিরি বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনও ধরনের ক্ষতিকর কর্মকাণ্ডে’ কাজে লাগাতে পারে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) ২০২০ সালের এপ্রিলেই চায়না টেলিকম আমেরিকাস ‘চীন সরকারের শোষণ, প্রভাব ও নিয়ন্ত্রণের বিষয় হওয়ায়’ কোম্পানিটির কার্যক্রম বন্ধ করে দেয়া হতে পারে বলে সতর্ক করেছিল।

যুক্তরাষ্ট্র/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *