১৪ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উস্কানিদাতার অভিযোগ থেকে খালাস পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু শনিবার ভোটাভুটিতে ৫৭ সিনেটর ট্রাম্প ‘দোষী’ বলে মত দেন। এর বিপরিতে পড়ে ৪৩ ভোট। কিন্তু ট্রাম্পকে অভিশংসনের জন্য ভোট প্রয়োজন ছিল ৬৭। সেটি পূরণ না হওয়ায় এই যাত্রায়ও টিকে গেলেন ট্রাম্প। ফলে আগামীতে প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নিতে ট্রাম্পের আর কোনও বাধা রইল না।
সিনেটের ভোটাভুটি শেষ হওয়ার পর পরই এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তার ‘অভিযাত্রা চলবে’।
ক্যাপিটলে হামলায় উসকানি দেয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply