আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক শূন্য। ভূমিকম্পের পর এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার পর ম্যালাঙ্গোর ১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
প্রথম ভূমিকম্পের প্রায় আধা ঘণ্টা পর উপকূল থেকে ৩১ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার একটি পরাঘাত হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, তীব্র কম্পনের কারণে টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র মাটিতে আছড়ে পড়ে।
ভূমিকম্পের মূল কেন্দ্রের ৩শ’ কিলোমিটারের মধ্যে সলোমন উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply