সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দিলেন এমপি

২৮ নভেম্বর ২০২১ (আন্তর্জঅতিক ডেস্ক, নিউজিল্যান্ড): প্রসব বেদনার মধ্যে নিজে সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছে সন্তানের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের পার্লামেন্ট সদস্য জুলি অ্যান জেন্টার।

রোববার স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে তিনি সাইকেল চালিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। হাসপাতালে পৌঁছানোর ঘণ্টাখানেক পর তার মেয়ের জন্ম হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ব্যাপারে জুলি এক ফেসবুক পোস্টে বলেন, বড় খবর। আজ ৩টা ৪ মিনিটের দিকে আমরা আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানিয়েছি। প্রসব বেদনার মধ্যে সাইকেল চালানোর পরিকল্পনা ছিল না আমার। কিন্তু হয়ে গেছে।

সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্মদানের অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয় জেন্টারের। ২০১৮ সালে প্রথম সন্তান জন্ম দেয়ার সময়ও তিনি এমনটা করেছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম, সেসময় তিনি ছিলেন দেশটির নারী বিষয়ক মন্ত্রী।

নিউজিল্যান্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ