২৬ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ব্রাজিলের দক্ষিণাঞ্চলে পারানা রাজ্যের উপকূলীয় গ্যারাটুবা এলাকায় একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৩ জন।
বাসটি ৫০ জনের বেশি যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটরিনা রাজ্যের বালনারিও কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।খবর: এএফপি।
পুলিশ জানায়, এ ঘটনায় বাসটির চালকও আহত হন এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাসটি উত্তরাঞ্চলীয় রাজ্য পারার অনানিন্দুয়া শহর থেকে কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
















Leave a Reply