হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্থ আছেন। স্থুল স্বাস্থ্য হওয়া সত্ত্বেও তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি এ ওষুধে।
বুধবার হোয়াইট হাউস থেকে জানানো হয় এ কথা। এর আগে মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক মেডিক্যাল চেকআপ হয়।
প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কেলি ম্যাক্যানি সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট সুস্থ আছেন।
অনেক মেডিক্যাল কর্তৃপক্ষের সুপারিশ অগ্রাহ্য করে ট্রাম্প করোনা থেকে রেহাই পেতে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করেন। হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ নিয়ে বাজারে জোর গুঞ্জন রয়েছে। অনেকেই এর পার্শপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত।
এদিকে নিয়মিত পরীক্ষাতেও ট্রাম্পের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে বলে জানা গেছে। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের মেডিক্যাল চেকআপের রিপোর্ট প্রকাশ করা হয়েছিল।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তিনি ৭০ বছর বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। চলতি মাসে তিনি ৭৪ বছর বয়সে পা দেবেন।
















Leave a Reply